• ঢাকা
  • শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ , সকাল ০৬:৩০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দরিদ্র, স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীদের স্বাবলম্বী করতে বরসা ফাউন্ডেশনের ছাগল বিতরণ

রিপোর্টার : শারমিন আক্তার
দরিদ্র, স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীদের স্বাবলম্বী করতে বরসা ফাউন্ডেশনের ছাগল বিতরণ প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে দরিদ্র, স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করেছে বরসা ফাউন্ডেশন। ক্ষুদ্র এই সহায়তাকে পুঁজি করে উপকারভোগীরা যেন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার আঁধারকোঠা গ্রামে বরসা ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২০ জন উপকারভোগীর প্রত্যেককে দুটি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং বরসা ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাত্তাব হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দরিদ্র ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করলে সমাজে দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

বরসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাত্তাব হোসেন বলেন, শুধু এককালীন সহায়তা নয়, উপকারভোগীরা যাতে ছাগল পালন করে নিয়মিত আয় করতে পারেন এবং ভবিষ্যতে নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন, সেই লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বরসা ফাউন্ডেশন দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়নসহ নানা উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন