• ঢাকা
  • বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ , রাত ০১:২৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে শামসুদ্দিন মিয়া ঝুনুর আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
বোয়ালমারীতে শামসুদ্দিন মিয়া ঝুনুর আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বিকেলে বোয়ালমারী সরকারি কলেজের সানেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমের সামনে থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পাশাপাশি দলের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

বিএনপি নেতা মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি মিনহাজুর রহমান লিপন মিয়া, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর হক বাবু এবং সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল।

বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের জন্য কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

আনন্দ মিছিল ও আলোচনা সভাকে ঘিরে পৌর শহরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন