• ঢাকা
  • বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ , রাত ০১:২৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

রিপোর্টার : টিপু সুলতান খাঁন
১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক প্রিন্ট ভিউ

ভ্রাম্যমান রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৬। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. মাহাবুর রহমান (২৫) ও হাসমত আলী শেখ (৭১)।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মুকসুদপুর থানাধীন বাটিকামারী বাজারের উত্তর দিকে বাটিকামারী সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে মৃত দলিল উদ্দিনের বাড়ির মূল ফটকের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মাইক্রোবাসসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন