প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার করীম বটতলা এলাকায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুরজামান তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান বকুল। এছাড়া সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের মধ্যে মুন্না, সালাউদ্দিন, আমিনুর রহমান, শিহাব সম্রাট, মুসা, আনিস, জিহাদ হুসাইন, ফয়সাল, হাবিব, আল আমিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ছাত্র রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ করেন তারা।
এ সময় বিএনপির বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামে নির্যাতিত নেতাকর্মীদের ভূমিকা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বক্তারা আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ছাত্রদলের নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।