• ঢাকা
  • বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ , রাত ০১:২৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে বারাশিয়া ট্রেডার্সের শুভ উদ্বোধন-

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
বোয়ালমারীতে বারাশিয়া ট্রেডার্সের শুভ উদ্বোধন- প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ‘বারাশিয়া ট্রেডার্স’ নামে রড, সিমেন্ট ও বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রীর নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বোয়ালমারী পৌরসভার করিম ছ’মিলের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এলাকায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বারাশিয়া ট্রেডার্সে সিমেন্ট, বিভিন্ন ব্র্যান্ডের রড, লোহার অ্যাঙ্গেল, ফ্ল্যাটবার, স্কয়ারবার, জেডবার, পাতি ও বিভিন্ন ধরনের প্লেন শিটসহ নির্মাণকাজে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। প্রতিষ্ঠানটিতে খুচরা ও পাইকারি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বারাশিয়া ট্রেডার্সের মালিক এস এম নওরোজ, মো. হুমায়ুন কবির জনি ও রোকেয়া আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের ম্যানেজার মো. মোশাররফ হোসেন, আমান গ্রুপের ডিজিএম সাইফুর আলম, বসুন্ধরা গ্রুপের সেলস ম্যানেজার আবুল হুসাইন গাজী, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, জাহাঙ্গীর আলম (কালা মিয়া), পৌর জামায়াতে ইসলামীর আমির সৈয়দ নিয়ামুল হাসান, কাউন্সিলর রুহুল আমিন, সাবেক কাউন্সিলর নিজাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নির্মাণশ্রমিকরা। দোয়া মাহফিলের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন