• ঢাকা
  • শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , রাত ১২:৫১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুরের কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

রিপোর্টার : জহির রায়হান
রংপুরের কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত প্রিন্ট ভিউ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়ার নিন্ম অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বর্তমানে তিস্তা রেল সেতু পয়েন্টে বিপদ সীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  পানি বৃদ্ধি পেয়ে ঢুষমারা,তালুক শাহবাজ,পূর্ব নিজপাড়ার অংশ ,গোপীডাঙ্গা,আরাজি হরিশ্বর, চর প্রাননাথ গ্রামের বাড়ীঘরে ওঠতে শুরু করেছে। এছাড়াও আগাম  আমন ধানের ক্ষেত ও বীজ তলা, বাদাম ক্ষেত পানিতে  ডুবে গেছে। 

 সরেজমিনে গিয়ে দেখা গেছে  উজানের ঢলে সোমবার  সকাল থেকে  তিস্তায় পানি বৃদ্ধি পেতে থাকে। এতে করে  তিস্তা ব্যারেজের ভাটিতে অবস্থিত  কাউনিয়া উপজেলার বেশ কয়েক টি  তিস্তার চর  এলাকায়  পানি  প্রবেশ করে, তার মধ্যে ঢুষমারা, পূর্ব নিজপাড়া, তালুক শাহবাজের অংশ,  গোপীডাঙ্গা,আরাজি হরিশ্বর, প্রাননাধ, আজম খাঁ  চরের বাড়ি ঘরে  পানি প্রবেশ করতে দেখা গেছে ।  এতে করে ১৬ হেক্টর জমির  আমন ধানের ক্ষেত ও বীজ তলা পানিতে ডুবে যায়।  ফলে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। 

ডালিয়া পয়েন্ট  পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে উজান থেকে পানি আসায়   ডালিয়া ব্যারেজে ৪৪ টি জলকপাট খুলে দেয়া হয়েছে।  একারণে  তিস্তার পানি  বৃদ্ধি পেয়ে কাউনিয়ার  নিন্মাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। । 

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমারার চর এলাকার চাষী নজরুল ইসলাম  বলেন  বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে  তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।  তাদের গ্রামের ২ শ' পরিবার ও চাষীর আমন ধানের ক্ষেত ও বীজ তলা,বাদাম ক্ষেত, সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে । 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান বলেন তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন