প্রিন্ট ভিউ
মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকালে, উপজেলার চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত, এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি, আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মোঃ আহম্মেদ আলী শিকদার, বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন এবং, অনুষ্ঠান সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাচুড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবর আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ নিয়ামত হোসেন পারভেজ, আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্মেলনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তবে সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।