প্রিন্ট ভিউ
জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধি: কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে শনিবার রাতে স্থানীয় লোকজন উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাশ গ্রামে ইয়াবা ট্যাবলেট বেচা কেনার সময় দুই মাদক ব্যবসায়ীকে ৯ পিচ ইয়াবা সহ আটক করে জরুরী সেবা ৯৯৯ কল করে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভ বিশ্ব গ্রামের ইনসার আলী পুত্র নাজির হোসেন (২০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বুজরুক বোয়ালিয়া গ্রামের বাসিন্দা রাজা মিয়ার পুত্র শফিকুল ইসলাম (১৯) কে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আটক ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।