• ঢাকা
  • শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , রাত ১২:৫০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল, ফরিদপুরে নতুন পুলিশ সুপার শাহরিয়ার মিয়াজী

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল, ফরিদপুরে নতুন পুলিশ সুপার শাহরিয়ার মিয়াজী প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (আজ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া ডিআইজি কর্মকর্তাদের মধ্যে বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি রাইহান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার মোহাম্মাদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মাদ মিয়াজীকে ফরিদপুরের নতুন পুলিশ সুপার এবং ফরিদপুরের বর্তমান পুলিশ সুপার নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সরকার জানিয়েছে, জনস্বার্থে এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন