• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৯ জুলাই ২০২৬ , রাত ১১:৫৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পাঞ্জেরী একাডেমির জমি ঘিরে অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা ঝুনুর সংবাদ সম্মেলন

রিপোর্টার : শারমিন আক্তার
পাঞ্জেরী একাডেমির জমি ঘিরে অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা ঝুনুর সংবাদ সম্মেলন প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসউদ্দিন মিয়া ঝুনুর বিরুদ্ধে পাঞ্জেরী একাডেমির জমির ঘিরে সম্প্রতি আনা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ৩টায় পৌর এলাকার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে শামসউদ্দিন মিয়া ঝুনু বলেন, পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসানের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, রেলওয়ের লিজকৃত জমি নিয়ে ভুল তথ্য দিয়ে আবুল কাশেম মাহমুদের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছিল। কৃষি লাইসেন্সের আওতায় বিদ্যালয় স্থাপনের চেষ্টা রেলওয়ের নীতিমালার পরিপন্থী হওয়ায় ২০০৫ সালে রেলওয়ে কর্তৃপক্ষ ওই লাইসেন্স বাতিল করে। পরে বিষয়টি উচ্চ আদালতে গেলে আদালত আমার পক্ষে রায় দেন। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি বকেয়া খাজনা পরিশোধ করি এবং বর্তমানে নিয়মিত খাজনা দিয়ে আসছেন বলে জানান।

রেলের জায়গা বিক্রির অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি বৈধ বাণিজ্যিক লিজ নিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন ও তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের নিন্দা জানিয়ে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন