• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৯ জুলাই ২০২৬ , রাত ১১:৫৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ৷

রিপোর্টার : আলফাডাঙ্গা
আলফাডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ৷ প্রিন্ট ভিউ

মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রবিবার (৬ জুলাই) আলফাডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানের পাশাপাশি উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গেও শুভেচ্ছা ও মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ ইমরান মোল্লা, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য মোঃ জহিরুল হক।

এ সময় সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন