প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন বিএনপির সম্মেলনে মিছিল নিয়ে আসার সময় একই পক্ষের কিছু নেতাকর্মীর মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রুপাপত ইউনিয়ন পরিষদের সামনে বিকেল পাঁচটায় সম্মেলনস্থলে সাবেক সভাপতি কালাম মোল্লার নেতৃত্বে একটি মিছিল পৌঁছানোর সময় ভিড়ের মধ্যে এক কর্মীর পায়ে আরেক কর্মীর পা লেগে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এতে সম্মেলনস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিন বলেন, মিছিলে আসার সময় একে অপরের পায়ে আঘাত লাগে। এরপর কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে উভয় পক্ষ শান্ত হয়ে যায়। তেমন কোনো ঘটনা ঘটেনি। আমরা উভয় পক্ষকে বসিয়ে বিষয়টির মীমাংসা করে দিয়েছি।
দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং পরে সম্মেলনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে