আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নেয়ামত হোসেন পারভেজ। তিনি আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেয়ামত হোসেন পারভেজ বলেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে তিনি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, দলের কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে
নেয়ামত হোসেন পারভেজ আরো বলেন, আমার রাজনৈতিক জীবনে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আলফাডাঙ্গার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করার জন্য।
এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি প্রকৃত ও সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সত্য তথ্য তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।