জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ মধু মাসের মিষ্টি রসে জুড়াক সবার প্রাণ, বন্ধুদের এ ফল উৎসবে জমবে আড্ডা আর গান-এ শ্লোগান নিয়ে এসএসসি ব্যাচ আমরা '৯৬ উদ্যোগে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিকেলে মো. মনিরুজ্জামান মজনু এর উপস্থাপনায় কাউনিয়া কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ফল উৎসব অনুষ্ঠানে আমরা'৯৬এর সভাপতি নুর আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আমরা'৯৬ কাউনিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য শহিদুল ইসলাম, জহির রায়হান,আ. লতিফ, সাধারণ সম্পাদক আবু আহসান সিদ্দিক পল্লব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মলিন চন্দ্র, প্রচার সম্পাদক মিজানুর রহমান, আশফিকা বুলবুল পেস্তা সদস্য আ. গাফফার, জুয়েল, সিপন, এমএ আজিজ, কার্তিক চন্দ্র মহন্ত , সানোয়ার হোসেন ফারুক,সাইফুল ইসলাম,রন্জু মিয়া, প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার আমরা'৯৬ ব্যাচের বন্ধু/ বান্ধবী গণ অংশগ্রহণ করেন।
পরে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল লটারির ড্র অনুষ্ঠিত হয়।