প্রকাশিত : বুধবার , ১ জুলাই ২০২৬ , বিকাল ০৪:৫৭।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , রাত ০১:৫২

আলফাডাঙ্গায় সুমন শেখ হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, পরিবারের ফাঁসির দাবি


মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দাদের উদ্যোগে, সুমন শেখ হত্যা মামলার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শনিবার (২৮ জুন) উপজেলার বড়ভাগ গ্রামে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিহতের স্বজনএলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, সুমন শেখকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান (হাসিব), দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন কাজল, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল শরিফ, পৌর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদ ইসলাম, নিহত সুমন শেখের পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিহত সুমন শেখের বোন বলেন, আমার ভাই ডিগ্রির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি যেন উচ্চশিক্ষিত হতে না পারেন এবং এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায়, পরিকল্পিতভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন, এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত সুমন শেখের বড় ভাই শামীম শেখ। 

আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল, খুনির দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি। আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান (হাসিব) বলেন,প্রকাশ্যে নৃশংসভাবে সুমন শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার চাই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করা হোক।

আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন বলেন,সুমন শেখ হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।