প্রকাশিত : সোমবার , ৬ জুলাই ২০২৬ , রাত ১২:২৮।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , রাত ০১:৫১

কাউনিয়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু


জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় পুকুরের পানিতে  ডুবে শনিবার দুপুরে ফারুক আকন্দ(১৮) নামে এক শারিরীক  প্রতিবন্ধি যুবক মারাগেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের হামিদুল ইসলামের শারীরিক প্রতিবন্ধী যুবক ফারুক আকন্দ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মারা যায়। পরিবারের লোকজন আরো জানান ওই যুবক মৃগী রোগেও আক্রান্ত ছিলেন। 

পরে তার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন পানিতে ডুবে যুবকের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।