প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৯ জুলাই ২০২৬ , ভোর ০৪:২৫।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , রাত ১২:৫২

কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার


জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ  রংপুরের কাউনিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুবসমাজের ভূমিকা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে Kaunia Youth & Social Development Organization (KYSDO)-এর উদ্যোগে এবং Youth Climate Action Project (YCAP)-এর আওতায় ‘জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে যুবসমাজের করণীয়: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ও পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।

 অনুষ্টানে সভাপতিত্ব করেন KYSDO-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও কৃষিবিদ ডাঃ মোঃ ফেরদৌস হাসান জনি প্রমুখ । সেমিনারে কাউনিয়া যুব জলবায়ু অঙ্গীকার–২০২৬’ ঘোষণা পাঠ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।